• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিলেটে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ৫ এপ্রিল ২০২৬, ০৯:০৬ এ.এম.
সিলেট অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কায় নদীবন্দরে সতর্কতা জারি-ছবি-ভিওডি বাংলা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে রোববার দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, এ সময়ের মধ্যে অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

রোববার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

একই সঙ্গে মাঝারি থেকে কখনও তীব্র ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনার কথাও বলা হয়েছে। আকস্মিক এই বৈরী আবহাওয়া পরিস্থিতি জনজীবন এবং নৌ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে এবং ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সতর্কতা বলবৎ থাকবে।

বিশেষ করে ছোট নৌযান, ট্রলার ও মাছধরা নৌকাগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া গভীর পানিতে না গিয়ে তীরের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে নৌযান চালকদের। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের যেসব এলাকায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দেশের যেসব এলাকায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের পূর্বাভাস