• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেড়েই চলছে সংক্রমণ

হামে মারা গেছে আরো ৭ জন, ভর্তি ১৪৬২

নিজস্ব প্রতিবেদক    ৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ দিন দিন বাড়ছে।  গত ২৪ ঘণ্টায় এই রোগে দুইজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছে।  এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৬২ জন।

সোমবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮০ জন হামে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৯৯ জন। আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৮২ জন। গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮ হাজার ৫৩৪ জন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।  জেলার তালিকাতেও ঢাকায় সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে দুইজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত হামে মৃত্যু হয়েছে ২০ জনের। 

এতে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৯৪০ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ছয় হাজার ১৬ জন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাদের হামের টিকা নিতে হবে না, জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক
কাদের হামের টিকা নিতে হবে না, জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক
হামের হটস্পট ২০ জেলা, কাল শুরু হচ্ছে বিশেষ টিকাদান
হামের হটস্পট ২০ জেলা, কাল শুরু হচ্ছে বিশেষ টিকাদান
মুগদা মেডিকেলে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান
মুগদা মেডিকেলে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান