• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজিবপুরে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপসহ আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।

সুইসগেট এলাকায় চর রাজিবপুর থানা পুলিশের চেকপোস্টে অফিসার ইনচার্জ মুসা মিয়ার নেতৃত্বে পুলিশের চৌকস টিম জামালপুরগামী একটি সিএনজিযোগে যাওয়ার পথে স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন-কুড়িগ্রাম সদর উপজেলার এমদাদুল হক মানিক (৩৭) এবং রাকিব (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/মো. এরশাদুল হক/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে ৪.৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আসামে
সিলেটে ৪.৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আসামে
প্রশ্নফাঁসের প্রতিবাদে মানববন্ধনে স্মারকলিপি দিল শিক্ষার্থী-অভিভাবকরা
প্রশ্নফাঁসের প্রতিবাদে মানববন্ধনে স্মারকলিপি দিল শিক্ষার্থী-অভিভাবকরা
আমতলীতে বাসচাপায় খানকার খাদেম নিহত
আমতলীতে বাসচাপায় খানকার খাদেম নিহত