পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে খালের পাড়ে কয়েকজন ডাকাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন একটি গোপন সংবাদ পান।
সংবাদ পেয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ডাকাত দলের সদস্য জিহাদ মন্ডল (২১), মো. আনিচ মন্ডল (২৫), শামীম শেখ (১৯), মো. মিরাজুল ইসলাম (৩২) এবং শাওন সরদার (২১)কে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আটক করা হয়।
এ সময় তাদের আরও ১১/১২ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত সকলেই উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ধৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে পাংশা থানায় মামলা নম্বর ৭, ১১ এপ্রিল ২০২৬, ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভিওডি বাংলা/এস,কে পাল সমীর/জা







