• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে প্রথম ‘কলম-পিস্তল’ উদ্ধার, পুলিশে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার প্রসন্ন পোদ্দার লেনে ডেকে নিয়ে যুবদল সদস্য রাসেলের বুকে গুলি চালাতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ- যা দেখলে মনে হবে একটি সাধারণ কলম। কিন্তু না, এটিই ‘পেন গান’ নামের ভয়ঙ্কর সেই গোপন অস্ত্র যা বিশ্বের বিভিন্ন দেশে হাই-প্রোফাইল টার্গেট কিলার ও সিক্রেট এজেন্টরা সবার চোখ ফাঁকি দিয়ে ব্যবহার করে কিলিং মিশন চালিয়ে থাকে। সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশে এই প্রথম প্রতিবেশী দেশে তৈরি এই অস্ত্র ব্যবহারের অস্বিত্ব পেয়ে রীতিমতো তোলপাড় চলছে র‌্যাব-পুলিশসহ আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ে। 

প্রতিবেশী দেশ থেকে ‘কলম-পিস্তল’ বাংলাদেশে কীভাবে পৌঁছাল- সেই প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নেমেছেন একাধিক গোয়েন্দা ইউনিটের সদস্যরা। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম বলেন, “দুটি ঘটনার তদন্ত করতে গিয়ে আমরা ক্ষুদ্র এই অস্ত্রটির সন্ধান পেয়েছি। তবে তারা কীভাবে, কোন পন্থা অবলম্বন করে এবং কোন কোন অপরাধীদের কাছে এই অস্ত্র থাকতে পারে সে বিষয়ে আমরা কাজ করছি। যার উদ্দেশ্য আগামীতে কেউ যেন এ ধরনের মারণাস্ত্র ব্যবহার করতে না পারে।”

জানা গেছে, প্রতিবেশী দেশ থেকে এই অস্ত্র বাংলাদেশে ঢুকছে। হাত বদল হয়ে পৌঁছেছে আন্ডার ওয়ার্ল্ডে এবং দেশের দক্ষিণ-পশ্চিমা অঞ্চলের চরমপন্থী গ্রুপগুলোর সদস্যদের হাতে। যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশের জন্য। 

গোয়েন্দা কর্মকর্তারা বলেন, গত ৩ এপ্রিল পুরান ঢাকায় যুবদল নেতাকে হত্যাচেষ্টায় পেন গান বা কলম পিস্তল ব্যবহারের তথ্য পাওয়া যায়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও উগ্রবাদী গোষ্ঠীগুলোর হাতে এমন অস্ত্র ব্যবহারের খবরও পাওয়া গেছে।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, যুবদল সদস্যকে গুলির ঘটনা তদন্ত করতে গিয়ে এই পেন গানের রহস্য বেরিয়ে আসে। ডিবি লালবাগ বিভাগের একটি দল যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে গুলির ঘটনায় জড়িত সোহেল ওরফে কাল্লু এবং সাইমন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে নিয়ে কেরানীগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো ৫টি টুকরো। সেগুলো জোড়া লাগিয়েই তৈরি হয় পেন গান।
 
ডিএমপির প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, সাধারণ অপরাধীরা যে অস্ত্রগুলো ব্যবহার করে, তার চেয়ে এটি সম্পূর্ণ ভিন্ন এবং ইউনিক। দেখতে একেবারে কলমের মতো, তাই ‘পেন গান’ নামে পরিচিত। এর আগে এমন অস্ত্র ব্যবহারের কোনো ঘটনা আমাদের কাছে আসেনি, তাই এর উৎস এবং দেশের মধ্যে প্রবেশের পথ খুঁজে বের করাই আমাদের লক্ষ্য।

ডিবি জানিয়েছে, পেশাদার কিলার কাল্লু এই পেন গানটি ৮০ হাজার টাকায় কিনে ব্যবহার করত। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে সে নানা অপরাধে জড়িত ছিল।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
তুরাগের বস্তিতে লাগা আগুনে ৩০ ঘরপুড়ে ছাই
তুরাগের বস্তিতে লাগা আগুনে ৩০ ঘরপুড়ে ছাই
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ছাত্রদল নেতা