• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদাবাজের তালিকা করছে র‍্যাব, শিগগিরই দেশজুড়ে অভিযান

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশজুড়ে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ হালনাগাদ তালিকা তৈরি করার কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তালিকা প্রস্তুত শেষে তাদের গ্রেপ্তারে চলবে অভিযান।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। যারাই তালিকায় থাকবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। যত দ্রুত সম্ভব কাজ শেষ করে অভিযান শুরু করা হবে।

তালিকায় রাজনৈতিক ব্যক্তিরা থাকলে কী হবে, এমন প্রশ্নের জবাবে উইং কমান্ডার ইন্তেখাব বলেন, তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না। যে অপরাধী, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাব কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চাঁদাবাজি শুধু একটি নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট থেকে বড় সব স্তরের অপরাধীকেই বিবেচনায় নেওয়া হচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে রাজধানীর একটি কিডনি হাসপাতালে চাঁদা দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি প্রথমে পুলিশের কাছে গেছে এবং যাচাই-বাছাই চলছে। একই সঙ্গে র‍্যাবও ছায়া তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬, বিএনপিরই ২৮
৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬, বিএনপিরই ২৮
হায়দার আলী স্কুল কলেজে ক্রীড়া পুরস্কার বিতরণ ও ভবন উদ্বোধন
হায়দার আলী স্কুল কলেজে ক্রীড়া পুরস্কার বিতরণ ও ভবন উদ্বোধন
এখন হেলিকপ্টারে ঘোরার দিন নেই, পদত্যাগ করব কেন?
এখন হেলিকপ্টারে ঘোরার দিন নেই, পদত্যাগ করব কেন?