• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজিবির অভিযানে ১০ লাখ পিস ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    ১১ এপ্রিল ২০২৬, ১০:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

কক্সবাজার সীমান্তে পৃথক অভিযানে ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যা বাহিনীটির একদিনে উদ্ধার হওয়া সর্ববৃহৎ ইয়াবার চালান।

শনিবার (১১ এপ্রিল) ভোর রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইয়াবা জব্দ করে।

বিজিবি জানায়, থার্মাল ইমেজারের সাহায্যে নিশ্চিত হওয়া যায় যে, একদল চোরাকারবারী নাফ নদী সাঁতরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ সময় বিজিবির হ্নীলা বিওপির বিশেষ টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগতভাবে অ্যাম্বুশ স্থাপন করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে দিয়ে নাফ নদীতে ঝাঁপিয়ে পড়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ১৩টি পোটলা থেকে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা।

অপরদিকে, দুপুরে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে আরও ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় জোরপূর্বক কবরস্থানের রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় জোরপূর্বক কবরস্থানের রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫
পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫
পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত