• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিক্ষামন্ত্রীর পিএস হলেন ফারহান ইসতিয়াক

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (পিএস) জি এম ফারহান ইসতিয়াককে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (২৯ এপ্রিল) এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত ১২ মার্চ আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা জজ) জি এম ফারহান ইসতিয়াককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পিএস নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য পিএস নিয়োগ দেওয়া হয়।

২৩ এপ্রিল তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ববি হাজ্জাজ।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
চুপ থাকার কারণ জানালেন ডা. আবদুল্লাহ