• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুলিশ-গণমাধ্যমের সম্পর্কোন্নয়নে প্রশিক্ষণ দিতে চায় ইউনেস্কো

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পি.এম.
মো. আলী হোসেন ফকির ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ: ছবি-ভিওডি বাংলা
মো. আলী হোসেন ফকির ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ: ছবি-ভিওডি বাংলা

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরে তারা আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় সুসান ভাইজ বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও মিডিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন। আইজিপি এ আগ্রহকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া বাংলাদেশ পুলিশের সংস্কার, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং সাইবার নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয় । এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
ছবি: সংগৃহীত
শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আমিনুল হক