• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩ মে ডিসি সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ১১:২৩ এ.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

আগামী ৩-৬ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ ।

আজ শুক্রবার (১ মে) তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন জানান, ডিসি সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে শনিবার (২ মে) বিকাল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে (কক্ষ নং ৪০০, ভবন নং ০১) প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

প্রেস ব্রিফিং ও কার্য অধিবেশনসমূহে মিডিয়া কাভারেজের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ডিসিরা অংশ নেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যম এই ডিসি সম্মেলন।

সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান ডিসিরা।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ
ছবি: সংগৃহীত
মেট্রোরেলে অর্ধেক ভাড়া কাদের জন্য, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
বাংলাদেশকে বসবাসযোগ্য বানাতে চাই: প্রতিমন্ত্রী শাহে আলম