• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাপান যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ১১:৪৪ পি.এম.
ডা. শফিকুর। ছবি: সংগৃহীত
ডা. শফিকুর। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন। শনিবার (২ মে) রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

শুক্রবার (১ মে) জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামায়াত আমিরের সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

সফর শেষে তারা আগামী ৯ মে ঢাকায় ফিরবেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অলিম্পিক ডে উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, বাড়তে পারে বেতন-ভাতা
ছবি: সংগৃহীত
লোকসান কমাতে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন যাচ্ছে ইজারায়