• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৮ মে ২০২৬, ০৮:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে। বর্তমানে দেশে জরাজীর্ণ সাংবাদিকতা চলছে। কিন্তু সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এ পেশায় এলে এমন দৈন্য দশা থাকত না।

শুক্রবার (৮ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটরিয়ামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা যোগাযোগ উৎসবে এসব কথা বলেন তিনি।

এ সময় সেতুমন্ত্রী বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে আমি যে সাংবাদিকতা দেখি, তাতে বর্তমানে দেশে জরাজীর্ণ ও দায়বদ্ধতাহীন সাংবাদিকতা চলছে। কিন্তু সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা যদি সাংবাদিকতায় আসতেন, তবে সাংবাদিকতার যে দৈন্য দশা চলছে সেটা থাকত না।

‘মত প্রকাশের স্বাধীনতা সীমাহীন না—এটা সত্য। তবে সীমা কতটুকু? কাউকে না কাউকে তো সীমা নির্ধারণ করতে হবে’, যোগ করেন শেখ রবিউল আলম।

উৎসবের শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুম হওয়া ঘটনাগুলোর সঙ্গে আমরা আর সম্পৃক্ত হতে চাই না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
ঢাকাকে ডেঙ্গুমুক্ত করতে কাজ করছে সরকার: মীর শাহে আলম