• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মন্ত্রিপরিষদে আসছে ৫ নতুন মুখ, আছে দপ্তর পুনর্বণ্টনের সম্ভবনাও

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ১২:০৫ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে শিগগিরই মন্ত্রিপরিষদে যুক্ত হতে যাচ্ছে  নতুন ৫ সদস্য। তাদের মধ্যে একজন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী সভার সদস্য হতে যাচ্ছেন।

একইসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমাতে দপ্তর পুনর্বণ্টনের পরিকল্পনাও রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, একাধিক মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা মন্ত্রীদের চাপ কমাতে দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্তও একই সময়ে আসতে পারে। 

 সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলতি মাসের মধ্যেই মন্ত্রিপরিষদ সম্প্রসারণ ও দপ্তর পুনর্বণ্টনের বিষয়টি চূড়ান্ত হতে পারে।

নতুন মুখ হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন উল্লেখযোগ্য। এছাড়া টেকনোক্র্যাট কোটায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের নামও আলোচনায় রয়েছে।

অন্যদিকে কৃষি ও প্রাণিসম্পদ, বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রীদের মধ্যে দপ্তর পুনর্বণ্টনের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুম হওয়া ঘটনাগুলোর সঙ্গে আমরা আর সম্পৃক্ত হতে চাই না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
ঢাকাকে ডেঙ্গুমুক্ত করতে কাজ করছে সরকার: মীর শাহে আলম