{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার, সন্দেহভাজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক    ১০ মে ২০২৬, ০৪:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত বেঙ্গালুরু সফরের ঠিক আগে অনুষ্ঠানস্থলের কাছাকাছি এলাকা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ মে) সকালে প্রধানমন্ত্রীর জনসভাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাগালিপুরা এলাকার একটি আশ্রমের পাশ থেকে অন্তত দুটি জেলাটিন স্টিক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বেঙ্গালুরু পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় রাস্তার পাশে ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরণ সক্ষম ওই জেলাটিন স্টিকগুলো দেখতে পান পুলিশ সদস্যরা। পরে সঙ্গে সঙ্গে পুরো এলাকা ঘিরে ফেলা হয়।

ঘটনার পর দ্রুত সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশ জানিয়েছে, কীভাবে এবং কারা এগুলো সেখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য নাশকতার আশঙ্কায় কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোও তদন্তে যুক্ত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে প্রধানমন্ত্রী মোদির সফর ঘিরে বেঙ্গালুরু ও আশপাশের এলাকায় বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানস্থলের প্রবেশপথগুলোতে কড়াকড়ি বাড়ানো হয়েছে এবং আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সমন্বয়ে স্থানীয় পুলিশ পুরো সফরের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে। বিস্ফোরক উদ্ধারের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচি নির্বিঘ্ন থাকে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কঙ্গোতে ভয়াবহ মিলিশিয়া হামলা, নিহত ৬৯
কঙ্গোতে ভয়াবহ মিলিশিয়া হামলা, নিহত ৬৯
বিজয় থালাপতিকে প্রধানমন্ত্রী মোদির অভিনন্দন
বিজয় থালাপতিকে প্রধানমন্ত্রী মোদির অভিনন্দন
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় থালাপতি
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় থালাপতি