{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির

বিশ্বমঞ্চে এথনোস্পোর্টস: বিলাল এরদোয়ানের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর ঐতিহাসিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০৬:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। তুরস্কের ইস্তাম্বুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়ন (WEC)-এর সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোয়ানের সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। উচ্চপর্যায়ের এই বৈঠকে মূলত দুই দেশের ঐতিহ্যবাহী ও স্থানীয় খেলাধুলা তথা ‘কান্ট্রি গেমস’ আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে।

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের ছেলে নেজমেদ্দিন বিলাল এরদোয়ানের সাথে সাক্ষাৎকালে বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন প্রতিমন্ত্রী আমিনুল হক। আধুনিক ক্রীড়াশৈলীর পাশাপাশি শেকড় সন্ধানী খেলাগুলোকে বিশ্বমানের মডেলে রূপান্তরের ওপর জোর দেন তিনি।

প্রতিমন্ত্রী মনে করেন, বিশ্বায়নের এই যুগে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাগুলো টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। অন্যদিকে, ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

তিনি সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দেশীয় খেলাধুলা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার এবং অভিজ্ঞতা বিনিময়ের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকের এক পর্যায়ে প্রতিমন্ত্রী আমিনুল হক বিলাল এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে তিনি তা সানন্দে গ্রহণ করেন এবং অচিরেই বাংলাদেশ সফরের ইচ্ছা পোষণ করেন।

এই সফরের মাধ্যমে দুই দেশের ক্রীড়া সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী খেলাগুলোকে আধুনিকায়ন করে বৈশ্বিক মঞ্চে উপস্থাপনের ক্ষেত্রে এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে।

দুই নেতার এই আন্তরিক আলোচনা ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের ক্রীড়া কূটনীতিকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

ভিওডি বাংলা/সবুজ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে ফিরে লাল গালিচা সংবর্ধনা পেলো আর্জেন্টিনা দল
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
ছবি: সংগৃহীত
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ