• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বপদে ফিরলেন তানভীর বারী হামিম

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ০২:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক পদ ফিরে পেলেন শেখ তানভীর বারী হামিম। আড়াই মাস পর তাকে এ পদ ফিরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ মে) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার (২১ মে) এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৪ মার্চ শেখ তানভীর বারী হামিমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি তানভীর বারী হামিমকে শোকজ করে কেন্দ্রীয় ছাত্রদল। শোকজের পর ভিডিও বার্তায় হামিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিষিদ্ধ সংগঠনের নামে কর্মসূচির সুযোগ নেই: ইশরাক
নিষিদ্ধ সংগঠনের নামে কর্মসূচির সুযোগ নেই: ইশরাক
আন্দোলনের মধ্য দিয়েই বিএনপির জন্ম, ভয় দেখিয়ে লাভ নেই: আবদুস সালাম
আন্দোলনের মধ্য দিয়েই বিএনপির জন্ম, ভয় দেখিয়ে লাভ নেই: আবদুস সালাম
জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৯ম মৃত্যুবার্ষিকী কাল
জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৯ম মৃত্যুবার্ষিকী কাল