• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞ

দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক    ২৪ মে ২০২৬, ০৪:৪৬ পি.এম.
ছবি : সংগৃহীত

শাপলা চত্ত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল হক বাবু গ্রেপ্তারের ক্ষেত্রে অ্যামনেস্টির হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার (২৪ মে) দুপুরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, এ বিষয়ে তার কাছে কোনও ধারণা নেই।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ৩১ মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রসঙ্গ টেনে আমিনুল ইসলাম বলেন, এত বছরেও সাগর-রুনির তদন্ত শেষ না হওয়া দুঃখজনক।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমি ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর ৭টি মামলা পুনরায় তদন্তে পাঠিয়েছি। সেগুলো ঈদের পর চার্জশিট দাখিল করা হবে।’

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে পুলিশের চার্জশিট
রামিসা হত্যা সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে পুলিশের চার্জশিট
রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ
রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ
রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ
রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ