{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির

সেই দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

   ২৫ মে ২০২৬, ০৭:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের ৯ জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়িয়েছেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভালে নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে মুগ্ধ করা এই পরিবারটিকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। 

সোমবার (২৫ মে) রাজধানীর মিরপুরে প্রতিমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়। প্যারা স্পোর্টস কার্নিভালে এই শিল্পীদের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে তাৎক্ষণিক আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিলেন প্রতিমন্ত্রী।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এই পরিবারটি দীর্ঘদিন ধরে নিজেদের বাদ্যযন্ত্র দিয়ে গান গেয়ে কষ্ট করে জীবিকা নির্বাহ করে আসছে। দেশের বিশেষ চাহিদাসম্পন্ন এবং প্রতিবন্ধীদের নিয়ে গণমাধ্যমসহ যারা মানবিক দিক থেকে কাজ করছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি মনে করেন, এই ধরনের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের সব দায়িত্বশীল ও সামর্থ্যবান মানুষকে যার যার অবস্থান থেকে এই মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। এতে সমাজের বড় বড় সমস্যাগুলো অনায়াসেই সমাধান হয়ে যাবে।

আমিনুল হক বলেন, দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি ইতিমধ্যে নতুন ফেডারেশন গঠনের মাধ্যমে সারা দেশে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য নতুন পরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বাবা-মা যেন আর কোনো হতাশা বা লজ্জায় না ভোগেন, বরং তারা যেন সুস্থ সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারেন, সরকার সেই লক্ষ্যে কাজ করছে। আগামী জুনের পর থেকেই দেশের সবকটি জেলায় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে দেশব্যাপী বড় পরিসরে ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

প্রতিমন্ত্রীর এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে পরিবারটি। একই সাথে তারা দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার আকুল ইচ্ছা ও স্বপ্নের কথা জানায়।

অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সহ-সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম এবং মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে ফিরে লাল গালিচা সংবর্ধনা পেলো আর্জেন্টিনা দল
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
ছবি: সংগৃহীত
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ