• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো চিলি

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ মে ২০২৬, ১১:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৯ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় ৩টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল কালামা শহরে থেকে ২৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৯ কিলোমিটার।

তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ চিলি, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর উপর অবস্থিত হওয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয় দেশটি।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
ইরানের রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে এক মাসের সর্বোচ্চে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ছবি: সংগৃহীত
হরমুজে উত্তেজনা চরমে, পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্র-ইরান