• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পশুর হাটের সার্বিক পরিবেশ সন্তোষজনক : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৬ মে ২০২৬, ০৩:২৮ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, গরুর হাটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে এবং পশুর মূল্যের ওপর ৫ শতাংশ হাসিল আদায়ের বিষয়টি যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে, যা রশিদের মাধ্যমে যাচাই করা হয়েছে।

 তিনি বলেন, ঈদকে সামনে রেখে ক্রেতা ও বিক্রেতাদের কেনাকাটা স্বস্তিদায়ক করতে সরকার এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মঙ্গলবার (২৬ মে) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে সাময়িক কিছু অসুবিধা সৃষ্টি হলেও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও কাদা জমে গেলে তাৎক্ষণিকভাবে ইট, সুরকি বা বালু দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, হাটে জালিয়াতি ও নকল টাকা শনাক্তে র‍্যাব, পুলিশ, কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি হাটের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সিটি কর্পোরেশন, ইজারাদার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজেট অধিবেশন ৭ জুন শুরু
বাজেট অধিবেশন ৭ জুন শুরু
রামিসা হত্যাকাণ্ড নিয়ে ‘নোংরা রাজনীতি’ না করার আহ্বান আমিনুল হকের
রামিসা হত্যাকাণ্ড নিয়ে ‘নোংরা রাজনীতি’ না করার আহ্বান আমিনুল হকের
শ্রমিকদের পাওনা ৯৯ শতাংশ বেতন-ভাতা পরিশোধ: শ্রমমন্ত্রী
শ্রমিকদের পাওনা ৯৯ শতাংশ বেতন-ভাতা পরিশোধ: শ্রমমন্ত্রী