• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আবারও ঢাকায় গান শোনাতে আসছেন অনুপম রায় ড্রেনে ফেলা যাবে না কোরবানির বর্জ্য, চটের ব্যাগ ব্যবহারের আহ্বান পরিবেশবান্ধব উপায়ে পশু কোরবানির আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর ‘দুঃখ’ প্রকাশ, শিশু মৃত্যুর যে কারণ জানাল আদ্-দ্বীন কর্তৃপক্ষ ঈদযাত্রায় নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, ড্রোন নজরদারি ও কন্ট্রোল রুম চালু চ্যালেঞ্জের মধ্যেও স্বস্তির ঈদযাত্রা ম্যানেজ করেছি: সেতুমন্ত্রী ঢাকাসহ দেশের কোথায় কখন ঈদের জামাত কক্ষে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পাওয়া গেছে : স্বাস্থ্যের ডিজি জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ শীর্ষ ব্যক্তিরা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন

‘দুঃখ’ প্রকাশ, শিশু মৃত্যুর যে কারণ জানাল আদ্-দ্বীন কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক    ২৭ মে ২০২৬, ০৩:৩৮ পি.এম.
সংগৃহীত ছবি

ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর বিষয়ে ‘গভীর দুঃখ ও শোক’ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

বুধবার (২৭ মে) আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচ আর এণ্ড কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ দু:খ প্রকাশের পাশাপাশি নিজেদের বক্তব্য তুলে ধরেন।  প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে জানানো হয় এই ৬ শিশু মৃত্যুর কারণ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়- ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২৬ মে দিবাগত রাত ২ টার দিকে হাসপাতালের দোতলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২ এর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো চালু থাকলেও একাধিক নবজাতক শিশুর মায়েরা বন্ধ করার জন্য বলেন।  একপর্যায়ে কর্তব্যরত নার্সরা সেগুলো বন্ধ করে দেন। 

রাত ৩টার দিকে আবার এসি চালু করা হয়।  এরপর রাত ৪ টার দিকে ১জন বাচ্চা অস্বাভাবিকভাবে কান্না করতে থাকলে দ্রুত নবজাতক শিশুর পরিচর্যা কেন্দ্র এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়।পর্যায়ক্রমে অন্য ৫ জন বাচ্চাকেও দ্রুত সময়ের মধ্যে এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়। 

সকাল ৬টার সময় প্রথম শিশুটি মারা যায় এবং সকাল ৬টা থেকে ৯ টার মধ্যে অন্য ৫ নবজাতক শিশু মারা যায়।  এই ওয়ার্ডে সদ্য ডেলিভারি হওয়া মায়েরা বাচ্চাসহ অবস্থান করেন এবং রাতের বেলা ৩ জন নার্স দায়িত্বরত অবস্থায় ছিলেন।  

‘এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক দূর্ঘটনা কেন ঘটল সে বিষয়ে সরকারের সংশ্লিট বিভাগকে আদ্—দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিকভাবে সহযোগিতা করছেন’, বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।  

আরও বলা হয়, ‘আদ্-দ্বীন কর্তৃপক্ষও অভ্যন্তরীণভাবে এ মর্মান্তিক ঘটনার তদন্ত করছে। ঘটনায় কারও গাফিলতি কিংবা ত্রুটি চিহ্নিত হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
ভিওডি বাংলা/আরআর/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ-দ্বীন হাসপাতালের ঘটনা পরির্দশনে ডিএমপি কমিশনার
আদ-দ্বীন হাসপাতালের ঘটনা পরির্দশনে ডিএমপি কমিশনার
ঝড়বৃষ্টি উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল
ঝড়বৃষ্টি উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ