ঈদের দিন ঢাকায় দুই দফা বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে, সেখানে কোরবানির ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। ঢাকায় এদিন সকালে এবং শেষ বিকেলে- দুই দফা বৃষ্টি হতে পারে বলে দেশের আবহাওয়াবিদদের বিশ্লেষণে জানা গেছে। বলঅ হচ্ছে- ঈদের দিন ঢাকায় সর্বোচ্চ ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২৬-৫০ শতাংশ এবং ঢাকাসহ অন্যান্য বিভাগের ১-২৫ শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস তৈরি করতে গাণিতিক একটি বিশ্লেষণ মডেল ফলো করে থাকে। যে মডেল অনুযায়ী ৩ দিন আগে পর্যন্ত অনেকটাই সঠিক পূর্বাভাস দিতে পারে।
গাণিতিক মডেল পর্যবেক্ষণ করে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ঈদের দিন রাজধানী ঢাকা শহরসহ ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে দুইটি সময়ের মধ্যে। সেটি হল ভোর বেলা এবং শেষ বিকেল।
তবে তিনি এটিও জানিয়েছেন, ঈদের দিন ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বেশি হালকা থেকে মাঝারি। এদিন ঢাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
প্রতি ঈদে ঢাকায় ঈদের মূল জামাত অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। এর বাইরেও বিভিন্ন মসজিদের বাইরেও অনুষ্ঠিত হয় ঈদ জামাত।
আবহাওয়াবিদ আবুল কালাম বলেন, গাণিতিক মডেল অনুযায়ী আমরা যতটুকু দেখতে পাচ্ছি তাতে ঈদের দিন ভোর থেকে সকাল দশটা পর্যন্ত ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথম দফার বৃষ্টি ভোর বেলার মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। তবে সকাল দশটা থেকে এগারোটার পর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। এছাড়া ঈদের দিন শেষ বিকেল বা সন্ধ্যার দিকেও যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটির পরিমাণও হতে পারে তুলনামূলক কম।
মি. মল্লিক বলছিলেন, ‘ঈদের দিন ঢাকায় সর্বোচ্চ ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ছে। সেটিও ঢাকা বিভাগের দুয়েকটি জায়গায়। সব জায়গায় নয়।’
ভিওডি বাংলা/আরআর/এসআর







