• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আবারও ঢাকায় গান শোনাতে আসছেন অনুপম রায় ড্রেনে ফেলা যাবে না কোরবানির বর্জ্য, চটের ব্যাগ ব্যবহারের আহ্বান পরিবেশবান্ধব উপায়ে পশু কোরবানির আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর ‘দুঃখ’ প্রকাশ, শিশু মৃত্যুর যে কারণ জানাল আদ্-দ্বীন কর্তৃপক্ষ ঈদযাত্রায় নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, ড্রোন নজরদারি ও কন্ট্রোল রুম চালু চ্যালেঞ্জের মধ্যেও স্বস্তির ঈদযাত্রা ম্যানেজ করেছি: সেতুমন্ত্রী ঢাকাসহ দেশের কোথায় কখন ঈদের জামাত কক্ষে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পাওয়া গেছে : স্বাস্থ্যের ডিজি জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ শীর্ষ ব্যক্তিরা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন

শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ মে ২০২৬, ০৩:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের ইসলাম ধর্মাবলম্বীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সবাইকে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৭ মে) এক শুভেচ্ছা বার্তায় পার্বত্য মন্ত্রী বলেন, ঈদুল আজহা ধর্ম, বর্ণ, জাতিসহ সকলের মনে ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখার শিক্ষা দেয়। আত্মত্যাগের এই মহৎ শিক্ষা আমাদের মনে চেতনাবোধ, সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্য, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা জোগায়।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল নাগরিককে সাথে নিয়ে একটি টেকসই, সৌহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আমাদের সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীর সেই সম্প্রীতির বার্তা ধারণ করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়-সমতলের সকল মানুষকে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদ উদযাপন করার আহ্বান জানাচ্ছি।

দীপেন দেওয়ান আরও বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাই নয়; বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় । ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করাই হোক এবারের ঈদে আমাদের মূল অঙ্গীকার।

দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে, পরিচ্ছন্নতা বজায় রেখে ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য আহ্বান জানানোর পাশাপাশি পবিত্র এই দিনে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য
জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ শীর্ষ ব্যক্তিরা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ শীর্ষ ব্যক্তিরা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন
গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী
গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী