{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির

তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুন ২০২৬, ০৬:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন এক অভূতপূর্ব গতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচি শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্তের আলোকে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু হয়েছে। নির্ধারিত নকশা অনুযায়ী অত্যন্ত সুচারুভাবে এসব মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে, এর রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদেরই নিতে হবে।

শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াইয়ের জলুয়ার দিঘীপাড় এলাকায় মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর শেষে তিনি এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এই আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের ফলে পটিয়া থেকে আগামীতে অসংখ্য জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় উঠে আসবে। সকলের সম্মিলিত ও আন্তরিক সহযোগিতায় এই স্টেডিয়ামের নির্মাণকাজ দ্রুত ও সফলভাবে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় ধাপ আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। যা ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করে তৃণমূলের ক্রীড়াশৈলীকে আরো এগিয়ে নিয়ে যাবে।

সারাদেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমিনুল হক বলেন, মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন, পটিয়ার এমপি এনামুল হক এনাম, উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও পটিয়ার ইউএনও ফারহানুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের পরিচালক মাহবুব মোরশেদ সোহেল, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, পটিয়া থানার ওসি জিয়াউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু প্রমুখ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে ফিরে লাল গালিচা সংবর্ধনা পেলো আর্জেন্টিনা দল
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
ছবি: সংগৃহীত
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ