• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শ্রীমঙ্গলে বাসা থেকে অজগর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ০১:৫৫ এ.এম.
ছবি-সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার (৮ জুন) রাত সাড়ে নয়টার দিকে শ্রীমঙ্গল শহরের পূবাসা খান মঞ্জিলের যুক্তরাজ্য প্রবাসী মতলিব খানের বাসা থেকে এই অজগর উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শ্রীমঙ্গল শহরের পূবাসা খান মঞ্জিলে যুক্তরাজ্য প্রবাসী মতলিব খানের বাসায় একটি অজগর সাপ প্রবেশ করলে বাসার সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এরপর বাসার লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এরপর সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অজগর সাপটি বনে অবমুক্ত করা হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগে যুক্ত থাকার অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
আওয়ামী লীগে যুক্ত থাকার অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
এক মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি
এক মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি
খুলনায় যৌথ অভিযানে আরও ৩৪ জন গ্রেপ্তার
খুলনায় যৌথ অভিযানে আরও ৩৪ জন গ্রেপ্তার