• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উড্ডয়নের আগে রানওয়েতে বিমান বিস্ফোরন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ০৬:২৫ এ.এম.
ছবি-সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকের পর্যটন শহর লা রোমানার বিমানবন্দরে জরুরি অবতরণের সময় রানওয়েতেই বিস্ফোরিত হয়েছে একটি বিজনেস জেট উড়োজাহাজ। উড়োজাহাজটিতে একজন চালক এবং একজন সহচালক ছিলেন, তাদের উভয়েই নিহত হয়েছেন।

গতকাল রোববার ঘটেছে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ডোমিনিক রিপাবলিকের বেসামরিক উড়োজাহাজ কর্তৃপক্ষ (আইডিএসি)। এক বিবৃতিতে আইডিএসির পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংস হওয়া জেট বিমানটি ছিল একটি গালফস্ট্রিম জি ২০০ টুইন ইঞ্জিন বিজনেস জেট এবং এটি ছিল যুক্তরাষ্ট্রের নিবন্ধিত উড়োজাহাজ। লা রোমানা থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের উদ্দেশে রওনা হয়েছিল উড়োজাহাজটি।

কিন্তু উড্ডয়নের আগেই উড়োজাহাজটিতে গুরুতর যান্ত্রিক জটিলতা দেখা দেয়। বিমানটি বেপরোয়াভাবে রানওয়ে দিয়ে ছুটতে থাকে এবং সেই অবস্থায় পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন। তার এ ঘোষণার কয়েক মুহূর্তের মধ্যেই বিমানটি বিস্ফোরিত হয়। পাইলট এবং কো-পাইলট ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘অন ডিজ়াস্টার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। কোন পরিস্থিতিতে চালক ও সহকারী চালককে জরুরি অবতরণ করতে বাধ্য হতে হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ নির্ধারণ করতে কর্তৃপক্ষ বিমানটি পরীক্ষা করবেন এবং ফ্লাইট ডেটা পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ৫ মাত্রার ভূমিকম্প
ইরানে ৫ মাত্রার ভূমিকম্প
ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প
ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প
কিশোরীকে মদ পান করিয়ে দলবদ্ধ ধর্ষণ
কিশোরীকে মদ পান করিয়ে দলবদ্ধ ধর্ষণ