যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ২৪ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে থানা সূত্র।
সোমবার (৮ জুন) দিনব্যাপী ও রাতভর যাত্রাবাড়ী থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় বলে জানান পুলিশ।
এ সময় অপরাধপ্রবণ স্থানগুলোতে তল্লাশি ও নজরদারি জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের একপর্যায়ে বিভিন্ন মামলার আসামি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ২৪ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- আল আমিন (৪০), মহসীন মিয়া (৫০), মিলন মিয়া (৩৭), শামিম মিয়া (২৩), হালিমা আক্তার (৩২), সেলিনা খাতুন (৪৫), হাবিবুর রহমান হাবিব (২৪), ইসমাইল হোসেন (২০), ইয়াসিন মিয়া (১৯), ইকবাল হোসেন (১৯), আলমগীর হোসেন ওরফে শান্ত (২৭), নাজমা বেগম (৫০), আসিফ (২১), সাজ্জাত হোসেন (২২), নাঈম মৃধা (২৫), জাবেদ (৩৮), সেলিম বাবু (৩৫), জনি (৪২), শিলা (৫০), সজল (২৬), নুর ইসলাম (১৯), আবু তালেব সরকার (৩২), ইউসুফ (৩২) এবং নাজমুল (২১)।
থানা সূত্র আরও জানায়, যাত্রাবাড়ী এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







