• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফিফা ও ইনফান্তিনোর বিরুদ্ধে বিশ্বকাপের আগমুহূর্তে মামলা

স্পোর্টস ডেস্ক    ৯ জুন ২০২৬, ০৪:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে ১১ জুন আর  বিশ্ব যখন ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় ইভেন্টে বুঁদ হতে যাচ্ছে, ঠিক সেই সময় ফিফা ও বর্তমান সভাপতি  জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করেছেন ফরাসি ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি। প্যারিসে দায়ের করা দেওয়ানি মামলায় তিনি পূর্ণ আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন।

প্লাতিনির অভিযোগ, ফিফার অভ্যন্তরীণ কিছু পদক্ষেপ ও কৌশলের মাধ্যমে তাকে ফিফা সভাপতি নির্বাচনে অংশ নেওয়া থেকে বাধা দেওয়া হয়েছিল। ফৌজদারি মামলায় ইনফান্তিনোর পাশাপাশি ফিফার সাবেক আইন পরিচালক মার্কো ভিলিগার এবং সাবেক অডিট কমিটির চেয়ারম্যান ডোমেনিকো স্কালার বিরুদ্ধে ‘অসৎ উদ্দেশে মামলা পরিচালনা’ ও প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে।

২০১৫ সালে প্লাতিনি ও তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়। পরে ফিফার নৈতিকতা-সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে প্লাতিনি ফুটবল প্রশাসন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। এর ফলে ২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর বিজয়ের পথ সুগম হয়।     

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ: আমিনুল হক
দেশের বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ: আমিনুল হক
আইসিসি প্রধান বরখাস্ত
আইসিসি প্রধান বরখাস্ত
মোসাদ্দেক ৮৬ রানে অপরাজিত, বাংলাদেশের সংগ্রহ ২৮৪
মোসাদ্দেক ৮৬ রানে অপরাজিত, বাংলাদেশের সংগ্রহ ২৮৪