• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিজের মৃত্যুর খবরে যা বললেন তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ০৪:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির অসুস্থতা ও মৃত্যু ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তানিয়া বৃষ্টি নিজেই জানিয়েছেন, তিনি জীবিত আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছেন।

‎মঙ্গলবার (৯ জুন) সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি বলেন, “মহান আল্লাহর রহমতে ভালো আছি। বাসাতেই আছি এবং পরিপূর্ণ বিশ্রামে রয়েছি।”

‎অভিনেত্রী জানান, বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। চিকিৎসকের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত চেকআপ করাতে হচ্ছে বলেও জানান তিনি।

‎তানিয়া বৃষ্টির ভাষ্য, আগামী ২০ জুন তার কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। সে অনুযায়ী তিনি প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তৃতীয় অস্ত্রোপচারের জন্যও প্রস্তুতি চলছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেটি এখনই করা সম্ভব নয়।

‎তিনি বলেন, “দুটি সার্জারি হয়েছে। তৃতীয় সার্জারির জন্য কিছুটা সময় লাগবে। মাথায় নতুন করে কোনো জটিলতা যেন না হয়, সেজন্য বেশিরভাগ সময় বাসায় থাকি। এখন খুব একটা বাইরে বের হই না।”

‎উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে চিকিৎসকরা তার মস্তিষ্কে টিউমার শনাক্ত করেন। একই মাসে সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। ‎পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে চিকিৎসা শেষে এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফেরেন। বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

‎এর আগে, দেশে ফিরে তানিয়া বৃষ্টি জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন হবে। তবে সেটির জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তাই আপাতত বিশ্রাম নিয়ে নিজেকে সুস্থ করে তোলার প্রস্তুতি নিচ্ছেন।

‎অভিনেত্রীর সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়ে যাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

‎ভিওডি বাংলা/শাহাদাত/‎এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, দাওয়াত দেবেন রিসিপশনে
বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, দাওয়াত দেবেন রিসিপশনে
শাকিব-বুবলীর পরিবারে নতুন অতিথি
শাকিব-বুবলীর পরিবারে নতুন অতিথি
‘ককটেল ২’ নিয়ে জল্পনা, মুখ খুললেন পরিচালক
‘ককটেল ২’ নিয়ে জল্পনা, মুখ খুললেন পরিচালক