• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খুলনায় যৌথ অভিযানে আরও ৩৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ০৫:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চালিয়ে আরও ৩৪ জন গ্রেপ্তার হয়েছে। 

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (৯ জুন) সকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে গত ৬ দিনে যৌথ অভিযানে মোট ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন।

মঙ্গলবার (৯ জুন) পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারদের মধ্যে খুলনা থানায় ৭জন, সোনাডাঙ্গা মডেল থানায় ৯জন, লবণচরা থানায় ৪জন, হরিণটানা থানায় ২জন, খালিশপুর থানায় ৪জন, দৌলতপুর থানায় ২জন, আড়ংঘাটা থানায় ২জন এবং খানজাহান আলী থানায় ২জন রয়েছেন।   

এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) দুজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে ‘বি কোম্পানির’ সক্রিয় সদস্য ও একাধিক মামলার আসামি শেখপাড়া এলাকার মো. বেল্লাল মোল্যাকে (২৭) গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

খুলনায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ে উদ্বেগের মধ্যে বিশেষ অভিযান শুরু করে কেএমপি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল নজরদারি ও নিষ্ক্রিয়তার সুযোগে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠেছে। খুলনা মহানগর ও জেলায় বর্তমানে ৯টি সন্ত্রাসী গ্রুপের নাম বেশি আলোচিত। 

এর মধ্যে রয়েছে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি-কোম্পানি, শেখ পলাশের পলাশ গ্রুপ, হুমায়ুন কবীরের হুমা বাহিনী, আশিক বাহিনী, নূর আজিম গ্রুপ, টেংকি শাওন গ্রুপ, আরমান শেখের আরমান গ্রুপ, শাকিল শেখের শাকিল গ্রুপ এবং নাসিমুল গণির নাসিম গ্রুপ। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন বি–কোম্পানিকে ঘিরে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে খুলনা নগরে ১৬টি হত্যাকাণ্ড ঘটেছে। গণ-অভ্যুত্থানের পর সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি
এক মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ
আবারও মগডালে সেই নারী
আবারও মগডালে সেই নারী