• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আওয়ামী লীগে যুক্ত থাকার অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার

যশোর প্রতিনিধি    ৯ জুন ২০২৬, ০৭:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মামলা না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যশোরের বাঘারপাড়া উপজেলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) রাত ৩টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিবার সূত্র জানিয়েছে, আজগর আলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা কমিটির সাবেক সদস্য। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

আজগর আলীর ভাই আবদুল হান্নান অভিযোগ করেন, বাঘারপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের বাড়িতে তিনি ও তার ছোট ভাই আজগর আলী বসবাস করেন। সোমবার রাত ১টার দিকে পুলিশ তাদের বাড়ি আসে। এ সময় তারা পুলিশকে মঙ্গলবার সকালে আসতে বলেন। কিন্তু পুলিশ তা শোনেনি।

তিনি আরও জানান, পুলিশ এ সময় ঘরের বাইরে রাখা কোদাল ও শাবল দিয়ে ঘরের দরজা–জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে মই এনে নির্মাণাধীন বাড়ির দোতলার ছাদে ওঠার চেষ্টা করে পুলিশ। এতে ব্যর্থ হয়ে গালাগাল করতে থাকে। রাত তিনটার দিকে আজগর আলী ঘরের দরজা খুলে বাইরে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

আবদুল হান্নান আরও বলেন, ‘আজগর আলী এক সময় যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ছিল। বর্তমানে সে আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম, কী কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করছে। কিন্তু পুলিশ আমাদের কিছুই জানায়নি।’

তবে আজগর আলীকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দাবি করে বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম বলেন, একটি পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসি আরও বলেন, ‘আজগর আলী দীর্ঘক্ষণ ধরে ঘরের দরজা খুলতে চাননি। এ জন্য আমরা দরজা খোলার চেষ্টা করেছি। তবে কোদাল ও শাবল দিয়ে ঘরের দরজা–জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা ও গালাগাল করার অভিযোগ ঠিক নয়।’

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ
আবারও মগডালে সেই নারী
আবারও মগডালে সেই নারী
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হলেন আর্জেন্টিনা ভক্ত
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হলেন আর্জেন্টিনা ভক্ত