• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাজেটে বরাদ্দ কম থাকায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো যাচ্ছে না: আবদুল কাইয়ূম

   ৯ জুন ২০২৬, ০৭:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমাদ আবদুল কাইয়ূম বলেছেন, বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষিত বেকার গ্রাজুয়েট তৈরি হচ্ছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বেকার তৈরির ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। বাজেটে শিক্ষাখাতে কম বরাদ্দ থাকায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো সম্ভব হচ্ছে না। সময় এসেছে বাজেট নিয়ে নতুন করে চিন্তা করার।

মঙ্গলবার (৯ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক সভায় এসব কথা বলেন তিনি।

আহমাদ আবদুল কাইয়ূম বলেন, গত ১০ বছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায় ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষাখাতে সর্বোচ্চ ১৪.০২ শতাংশ বাজেট বরাদ্দ দেয়া হয়েছিল। বাকি বছরগুলোতে এই হার আরও নিম্নগামী। উন্নয়নশীল দেশের জন্য এ বাজেট খুবই নগন্য। কারিগরি খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় দেশের শিক্ষার্থীরা পড়াশোনা শেষে বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে ঘুরতে থাকে। কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। জাতি হিসেবে এটা লজ্জাজনক।

সভায় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, হাফেজ সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহানগর যুবদল নেতা বহিষ্কার
মহানগর যুবদল নেতা বহিষ্কার
বিএনপির সঙ্গে আইসিএপিপি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে আইসিএপিপি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের
বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের