• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১১ রানে হারল বাংলাদেশ

   ৯ জুন ২০২৬, ০৮:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১১ রানে হেরেছে বাংলাদেশ। আইরিশদের ১৪৩ রানের জবাবে নিগার সুলতানা জ্যোতিরা করেছেন ১৩২ রান।

রান তাড়ায় নেমে প্রথম ওভারে কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন ওপেনার দিলারা আক্তার। দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। ৩৮ বলে ব্যক্তিগত ৫০ রানে আউট হন তিনি। এদিকে ৪০ বল খেলে ২৭ রানে থামেন শারমিনের ইনিংস।

এই দুই ব্যাটারের বিদায়ের পর ম্যাচের হাল ধরার চেষ্টা করেন জ্যোতি-স্বর্ণারা। কিন্তু কেউই দলকে জয় এনে দিতে পারেননি। ব্যাট হাতে জ্যোতি ১৯ ও স্বর্ণা ১২ রান করেন। বাকিরা কেউই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

এর আগে, টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি আইরিশদের। প্রথম চার ওভারেই সাজঘরে যান দুই ওপেনার। ব্যাট হাতে ১৯ রান করেন অ্যামি হান্টার। আর রানের দেখাই পাননি আলানা ডালজেল।

আসা-যাওয়ার মিছিলে থাকা আইরিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টোকেল। আর শেষদিকে মাত্র ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন ১১ নম্বরে ব্যাট করতে নামা আভা ক্যানিন। বিশের কোটা পার করতে পারেননি বাকিদের কেউই।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইসিসি প্রধান বরখাস্ত
আইসিসি প্রধান বরখাস্ত
ফিফা ও ইনফান্তিনোর বিরুদ্ধে বিশ্বকাপের আগমুহূর্তে মামলা
ফিফা ও ইনফান্তিনোর বিরুদ্ধে বিশ্বকাপের আগমুহূর্তে মামলা
মোসাদ্দেক ৮৬ রানে অপরাজিত, বাংলাদেশের সংগ্রহ ২৮৪
মোসাদ্দেক ৮৬ রানে অপরাজিত, বাংলাদেশের সংগ্রহ ২৮৪