• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নবম পে-স্কেল বাস্তবায়নে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ০৮:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রথম ধাপের জন্য বরাদ্দ রাখা হচ্ছে। নবম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে।

মঙ্গলবার (৯ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা সুপারিশ করা মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। বাকি ৫০ শতাংশ পাবেন পরের অর্থবছরে। তার পরের অর্থবছরে পাবেন তারা ভাতা, অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছর থেকে বেতন-ভাতা সবই পাবেন সরকারি কর্মচারীরা।

গত ১৭ মে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, ‘আমাদের বাজেটের সীমাবদ্ধতা আছে। কঠিন পরিস্থিতির মধ্যে আছি। অর্থনীতির অবস্থা খারাপ, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় রাজস্ব সংগ্রহের অবস্থা খারাপ। ফলে অনেক কিছু বাদ দিতে হচ্ছে ও কাটছাঁট করতে হচ্ছে। তার মধ্যেও নতুন বেতনকাঠামোর দিকটা দেখতে হচ্ছে।

আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। বাজেট বক্তব্যে সরকারি চাকরিজীবীদের নিয়ে কথা বলবেন তিনি। কেন আংশিক সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে, সে ব্যাখ্যাও দিতে পারেন অর্থমন্ত্রী।

এবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের মোট আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। রাজস্ব ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যার ৪৮ শতাংশ পূরণ হবে বৈদেশিক উৎস থেকে আর অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ৫২ শতাংশ।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী
বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী
সংসদে বাজেট উপস্থাপন ১১ জুন
সংসদে বাজেট উপস্থাপন ১১ জুন
বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন
বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন