• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পদ্মায় ভাসমান স্পিডবোটে গুলিবিদ্ধ মরদেহ

লালপুর (নাটোর) প্রতিনিধি    ৯ জুন ২০২৬, ০৯:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে পদ্মা নদীর কিনারে ভেসে থাকা একটি স্পিডবোট থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চর জাজিরা এলাকায় ভাসমান স্পিডবোট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজিজুল হক নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর ও রাজশাহী জেলার বাঘা থানার হবির চর এলাকায় ‘বেলাল গ্রুপ’ ও ‘কাকন গ্রুপের’ মধ্যে বালি মহল নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আজিজুল হক গুলিবিদ্ধ হলে তাকে স্পিডবোটে করে লালপুরের চরজাজিরা এলাকায় পদ্মা নদীর এক কিনারায় স্পিডবোটসহ কে বা কাহারা রেখে যায়।

এমন সংবাদ পেয়ে হবির চর ও লালপুর থানা সীমানা এলাকার বিভিন্ন স্থানে চরের নদীর কিনারায় খোঁজাখুঁজির একপর্যায়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আজিজুল হকের মরদেহ স্পিডবোটের ভিতর থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত আজিজুল হকের বাঁ চোখের উপরের পাশে গুলিবিদ্ধ হয়ে মাথার ওপর পাশ দিয়ে বের হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত আজিজুল রাজশাহীর চারঘাট এলাকায় কাকন গ্রুপের বালুর পয়েন্টে কাজ করতো। সেখানে বাঘার বেলাল গ্রুপের সঙ্গে বালু মহলের আধিপত্য বিস্তারের শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ
আবারও মগডালে সেই নারী
আবারও মগডালে সেই নারী
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হলেন আর্জেন্টিনা ভক্ত
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হলেন আর্জেন্টিনা ভক্ত