• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১০ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ১০:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চলমান অস্থিরতার মধ্যে তারল্য চাপ সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, পিএলসি।  সোমবার (৮ জুন) কেন্দ্রীয় ব্যাংকের কাছে এ-সংক্রান্ত আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।  

কর্মকর্তারা মনে করছেন, নতুন চেয়ারম্যানকে নিয়ে চলমান আন্দোলন ও চলমান অস্থিরতার কারণে অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদুল আজহার ছুটির রোববার (৭ জুন) পর্যন্ত মাত্র ৫ কার্যদিবসে ব্যাংকটিতে জমার তুলনায় প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা বেশি উত্তোলন হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় এ অঙ্ক অনেক বেশি।

এ অবস্থায় অতিরিক্ত নগদ উত্তোলনের ফলে ব্যাংকটি আবারও বিধিবদ্ধ নগদ সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতে চাপে পড়েছে। এ পরিস্থিতিতে তারল্য সংকট মোকাবিলা ও আগাম প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে।

সম্প্রতি ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নিয়োগ পেয়েছেন। এরপর একটি পক্ষ ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’র ব্যানারে আন্দোলন শুরু করে। গত ১ জুন থেকে চলা এ কর্মসূচিতে তার নিয়োগ বাতিলের দাবি জানানো হচ্ছে।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী
বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী
সংসদে বাজেট উপস্থাপন ১১ জুন
সংসদে বাজেট উপস্থাপন ১১ জুন
বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন
বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন