• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

ভিওডি বাংলা ডেস্ক    ৯ জুন ২০২৬, ১০:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই শিশু। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে খামা নিউজ এজেন্সি।

তালেবান কর্তৃপক্ষ বলেছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে একটি অবিস্ফোরিত কামানের গোলা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে পাকতিকার তালেবান পুলিশ কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বারমাল জেলার দাঙ্গার লাগাদ গ্রামে এই বিস্ফোরণ হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভাঙা লোহা সংগ্রহকারী স্থানীয় এক বাসিন্দা কামানের গোলাটি খুলে সেটিকে ধাতব সরঞ্জাম হিসেবে পুনরায় ব্যবহার করার চেষ্টা করলে বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং পাঁচজন শিশু নিহত হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উড্ডয়নের আগে রানওয়েতে বিমান বিস্ফোরন, নিহত ২
উড্ডয়নের আগে রানওয়েতে বিমান বিস্ফোরন, নিহত ২
ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প
ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প
কিশোরীকে মদ পান করিয়ে দলবদ্ধ ধর্ষণ
কিশোরীকে মদ পান করিয়ে দলবদ্ধ ধর্ষণ