• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আরও এক মামলায় জামিন পেলেন দীপু মনি

আদালত প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ১১:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন থানার একটি মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় নিয়মিত জামিন দেওয়া হবে কি না সে বিষয়ে ব্যাখ্যা দিতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (০৯ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দীপু মনির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রমজান আলী শিকদার। তিনি জানান, হত্যা, হত্যাচেষ্টা এবং মানবতাবিরোধী অপরাধ–সংক্রান্ত অভিযোগসহ জুলাই আন্দোলন-পরবর্তী সময়ের বিভিন্ন ঘটনায় দীপু মনির বিরুদ্ধে মোট ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, এসব মামলার কয়েকটিতে ইতোমধ্যে হাইকোর্ট থেকে জামিনসংক্রান্ত রুল জারি হয়েছে এবং কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী জামিনও প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দীপু মনি। তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনার হত্যা মামলায় শিমুলের জামিন স্থগিত চেয়ে আবেদন করবে রাষ্ট্রপক্ষ
আনার হত্যা মামলায় শিমুলের জামিন স্থগিত চেয়ে আবেদন করবে রাষ্ট্রপক্ষ
তনু হত্যা: সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ তনু হত্যা: সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স
মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স