• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অবশেষে আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১০ জুন ২০২৬, ০২:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

আশুরার শোকাবহ সময় শেষ হওয়ার পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য, জানাজা ও দাফন সম্পন্ন করা হতে পারে বলে জানিয়েছে একটি বিশেষ কমিটি। মর্যাদাপূর্ণভাবে আয়োজন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাঁর পরিবারের সদস্যদের শেষকৃত্য ও স্মরণ অনুষ্ঠান নিয়ে দ্বিতীয় দফা বিবৃতি প্রকাশ করে সংশ্লিষ্ট কমিটি।

বিবৃতিতে বলা হয়, মহররমের প্রথম দশক তথা আশুরা পর্যন্ত শোক পালনের সময় শেষ হওয়ার পরই তাঁর জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। ইমাম হুসাইন (আ.)-এর শোক পালনের দীর্ঘদিনের ঐতিহ্যকে সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এতে আরও জানানো হয়, মর্যাদাপূর্ণভাবে বিদায়, জানাজা ও দাফন আয়োজনের জন্য বিস্তৃত প্রস্তুতি নেওয়া হচ্ছে। শোকাহতদের জন্য প্রয়োজনীয় সেবা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংগঠনগুলো চূড়ান্ত সময়সূচি ও লজিস্টিক সমন্বয়ের কাজ করছে।

কমিটি সতর্ক করে বলেছে, অনুষ্ঠান ঘিরে সময়সূচি ও অন্যান্য বিষয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে যে ধরনের অনুমানভিত্তিক ও যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা থেকে সবাইকে দূরে থাকতে হবে। এসব গুজব অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও উল্লেখ করা হয়।

সবশেষে জানানো হয়, অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানাবে সদর দপ্তর।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, তাঁর পরিবারের কয়েকজন সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বহু সাধারণ নাগরিক নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ৫ মাত্রার ভূমিকম্প
ইরানে ৫ মাত্রার ভূমিকম্প
উড্ডয়নের আগে রানওয়েতে বিমান বিস্ফোরন, নিহত ২
উড্ডয়নের আগে রানওয়েতে বিমান বিস্ফোরন, নিহত ২
ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প
ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প