• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা দক্ষিণের দুই থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০২:৫৭ এ.এম.
ফাইল ছবি

দলীয় সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন চকবাজার ও লালবাগ থানায় ৪১ সদস্যবিশিষ্ট পৃথক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এ কমিটি অনুমোদন দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

রাতের দিকে মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, চকবাজার থানা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শহিদুল ইসলাম বাবুল এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. হুমায়ুন কবির। একই কমিটিতে মোট ৪১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে লালবাগ থানা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আমিনুল ইসলাম আমিনকে এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বদিউল আলম সুইট। এই কমিটিতেও ৪১ জন সদস্য রাখা হয়েছে।

চকবাজার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন- মো. আনোয়ারুল হক রনি, মো. সফিকুল ইসলাম রাসেল, শাহিদা মোর্শেদ, আনিছুর রহমান আনিচ, মো. আবুল কাশেম ভূইয়া, মোতাহার হোসেন, ফজলুল করিম শিপলু, মাহাবুবুল হক টিপু, সগির আহম্মেদ রতন, মো. খলিলুর রহমান বাবু, মো. মোস্তাক আহম্মেদ, হাজী আব্দুর রাজ্জাক ও মো. আসলাম পারভেজ।

কমিটির সদস্য তালিকায় রয়েছেন খতিবুর রহমান খোকন, মো. মজিবুল হক, রফিকুল ইসলাম রফিক, মো. ইমতিয়াজ মাহমুদ, হাজী সালাহউদ্দিন, খোরশেদ আলম মণি, জাবেদ ইউসুফ বাদশা, আনিচ উদ্দিন মিল্টন, মো. আলী আহাম্মেদ, বিএম সোহাগ, শেখ হাসান আল জুবায়ের, নূর বাশার আলম, তাজুল ইসলাম, মো. জাহিদ, মো. স্বপন, মো. সোলায়মান, হাজী মোহাম্মদ শাহাদাৎ খান, হেদায়েত ইসলাম মিন্টু, মো. সাব্বির আহম্মেদ, মুসা ফরাজী, মো. ওলিউর রহমান, সানাউল্লাহ সানি, কানিজ ফাতেমা, নাজিমুদ্দিন ভূইয়া রাজিব, হাসান কবির লিটন এবং আলী কাওসার বাব্বু।

এদিকে লালবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম আমিন, বদিউল আলম সুইট, হাফেজ এনায়েত উল্লাহ খোকন, হাফেজ কাদের, মো. ইসমাইল হোসেন, মঈন উদ্দিন, মো. ফরিদ উদ্দিন রানা, মাসুদ মতিন নিপু, মোতাহার হোসেন বাবুল, মো. রজমান আলী, মাইজ উদ্দিন মাইজু, সায়েম হোসেন জাজ্জু, নুরুন্নবী সোহেল এবং মো. তানভীর সেন্টু।

লালবাগ কমিটির সদস্য তালিকায় রয়েছেন সৈয়দ জালাল উদ্দিন, তারিক আহমেদ, আরিফ হোসেন আরিফ, মো. দুলাল, আশরাফ হোসেন, মো. জুম্মন ব্যাপারী, মীর তারেক আলী, মো. দেলোয়ার হোসেন, মো. মাসুম আহমেদ, মো. শাকিল আহমেদ, ফয়সাল আহমেদ মিন্টু, আবির হোসেন অন্তু, কায়সার কিবরিয়া তুষার, সানোয়ার হোসেন, শাহরিয়ার মাসুম রাকিব, তাসলিমা ওয়াহেদ, বেলাল আহমেদ সরল, জয়নাল হোসেন, মো. আলী আজম, নাসিরুল ইসলাম নাসির, মোহাম্মদ খায়ের উদ্দিন সেন্টু, মাসুদ রানা, সোহায়েল হামজা সোহাগ, ইকবাল হোসেন, জাবেদ আহমেদ খান, আব্দুর রাজ্জাক ও নাসির উদ্দিন নাসির।

এছাড়া চকবাজার থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত সদস্য হাজী টিপু সুলতানকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ : প্রিন্স
সরকার প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ : প্রিন্স
জামায়াতের ৮ লাখ কোটি টাকার বিকল্প বাজেট পেশ
জামায়াতের ৮ লাখ কোটি টাকার বিকল্প বাজেট পেশ
আরেফের হত্যাকারীকে ‘জুলাই শহীদ’ তালিকায় অন্তর্ভুক্তি করায়  নিন্দা জাসদের
আরেফের হত্যাকারীকে ‘জুলাই শহীদ’ তালিকায় অন্তর্ভুক্তি করায়  নিন্দা জাসদের