• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা নয়: ইরান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষক দল সভাপতির, আহত বিএনপি নেতা নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার ৫ সংসদে ইসলামী ব্যাংক ইস্যু, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ ঝাড়লেন জামায়াত আমির হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আহত দুই পুলিশ কর্মকর্তা ঢাকা দক্ষিণের দুই থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা অবশেষে আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় জানাল ইরান তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৫

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুন ২০২৬, ০৪:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বুধবার (১০ জুন) পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন আয়োজন।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে আসছে। ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে এ কার্যক্রমে তাদের যাত্রা শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২৫টি দেশে ২৭টি মিশনে বাংলাদেশ পুলিশের মোট ২১ হাজার ৮২৮ জন সদস্য দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে ১ হাজার ৯২৮ জন নারী সদস্য রয়েছেন।

বর্তমানে জাতিসংঘের ইউএনপোল ও ইউএন জব-এ বাংলাদেশ পুলিশের আটজন নারী সদস্যসহ মোট ৩৭ জন কর্মকর্তা কর্মরত আছেন। ২০০০ সাল থেকে নারী পুলিশ সদস্যরাও নিয়মিতভাবে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে আসছেন।

শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২৫ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দায়িত্ব পালন করে তারা স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে হাইতির ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও সহায়তা কার্যক্রম, পাশাপাশি আফ্রিকা ও ইউরোপের সংঘাতপূর্ণ অঞ্চলে তাদের ভূমিকা উল্লেখযোগ্য।

এদিকে, হাইতিতে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ পুলিশের আরও ৫২৫ সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত হবেন বলে জানা গেছে।

দীর্ঘ প্রায় চার দশক ধরে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত ও সংকটাপন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বারবার প্রকল্পের ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, কারণ খোঁজার নির্দেশ
একনেকে ১০ প্রকল্প অনুমোদন বারবার প্রকল্পের ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, কারণ খোঁজার নির্দেশ
উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চায় যুক্তরাজ্য
দেশের আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চায় যুক্তরাজ্য