• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা নয়: ইরান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষক দল সভাপতির, আহত বিএনপি নেতা নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার ৫ সংসদে ইসলামী ব্যাংক ইস্যু, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ ঝাড়লেন জামায়াত আমির হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আহত দুই পুলিশ কর্মকর্তা ঢাকা দক্ষিণের দুই থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা অবশেষে আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় জানাল ইরান তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৫

নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি    ১০ জুন ২০২৬, ০৫:১৩ এ.এম.
প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখা যায়।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের আনছার আলীর পুকুর থেকে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করেন।

নিহতরা হলো- রায়ের বাকাই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে আন্নাস (১০) এবং একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে মো. সিফাত (৯)। তারা দুজনই ঝাউগড়া এলাকার একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই শিশু নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। একপর্যায়ে বাড়ির পাশে আনছার আলীর পুকুরপাড়ে তাদের জুতা দেখতে পান স্থানীয়রা। 

পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজ শুরু করেন। একপর্যায়ে পানিতে দুই শিশুকে গলাগলি অবস্থায় ভেসে থাকতে দেখা যায়। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

চরবানীপাকুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মায়ের ভরণপোষণ না দেয়ায় কারাগারে ছেলে
মায়ের ভরণপোষণ না দেয়ায় কারাগারে ছেলে
পদ্মায় ভাসমান স্পিডবোটে গুলিবিদ্ধ মরদেহ
পদ্মায় ভাসমান স্পিডবোটে গুলিবিদ্ধ মরদেহ
ডাকাতির পর মা-মেয়েকে ধর্ষণ
ডাকাতির পর মা-মেয়েকে ধর্ষণ