• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা নয়: ইরান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষক দল সভাপতির, আহত বিএনপি নেতা নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার ৫ সংসদে ইসলামী ব্যাংক ইস্যু, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ ঝাড়লেন জামায়াত আমির হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আহত দুই পুলিশ কর্মকর্তা ঢাকা দক্ষিণের দুই থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা অবশেষে আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় জানাল ইরান তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৫

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষক দল সভাপতির, আহত বিএনপি নেতা

বাগেরহাট প্রতিনিধি    ১০ জুন ২০২৬, ০৫:২৭ এ.এম.
ফাইল ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কৃষক দল নেতার মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বিএনপি নেতা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

নিহত মো. বাদল মোড়ল (৩৫) উপজেলার আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিয়তির মাঠ এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়েছে।

ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, "মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।"

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মায়ের ভরণপোষণ না দেয়ায় কারাগারে ছেলে
মায়ের ভরণপোষণ না দেয়ায় কারাগারে ছেলে
পদ্মায় ভাসমান স্পিডবোটে গুলিবিদ্ধ মরদেহ
পদ্মায় ভাসমান স্পিডবোটে গুলিবিদ্ধ মরদেহ
ডাকাতির পর মা-মেয়েকে ধর্ষণ
ডাকাতির পর মা-মেয়েকে ধর্ষণ