• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন ৪ সমঝোতা তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইমেরিটাস অধ্যাপক পদ হারালেন ডা. এ বি এম আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের শুষ্ক মৌসুমে ৬,২০০ ও বর্ষায় ৮০০০ কি.মি নাব্য নৌপথ রয়েছে: শেখ রবিউল জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনা করতে পারে সরকার: নৌপরিবহন মন্ত্রী খালাস পেলেন আরিফুল-বাবর-গউছ দেশে হামের উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা: চার কর্মী বহিষ্কারে দায় সারলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ০১:১১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ কর্মীকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। 

তারা হলেন- শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম এবং মামুন হোসেন।

বুধবার (২৪ জুন) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার  জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে। ঘটনার পরপরই জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান এবং তার খোঁজখবর নেন। একই সঙ্গে কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে এই ঘটনার তীব্র দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্তে তাৎক্ষণিকভাবে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির জমা দেওয়া তদন্ত প্রতিবেদনের আলোকে দোষীদের বিরুদ্ধে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভিওডি বাংলা/বিন্দু/আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরানের রাষ্ট্রদূত ও এলডিপি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ফাইল ছবি
মানুষ যুগের পর যুগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতনের শিকার হয়েছে: গোলাম পরওয়ার
ছবি: ভিওডি বাংলা
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’