যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল সবুর (৩০), মো. রাকিব হোসেন (২৫), আলামিন পলাশ (২০), মো. শহীদ (৫২), ফয়সাল আহমেদ (১৮), সাইদুর ইসলাম (১৮), মো. ইমন (২৮), মো. ইমন (১৯), শহিদুল ইসলাম জিসান (২৫), মো. আমিনুল (১৯), মো. ইমন (২০), শাকিল (১৯), মো. লিখন আহমেদ (২৭), ফাহিম আহমেদ (২৭), মো. বাপ্পি (২৮) ও মো. তুহিন (২৫)।
যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য