• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থে: প্রধানমন্ত্রী

চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই: সংসদে পার্থ

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ০৮:০০ পি.এম.
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ দাবি করেছেন, বর্তমান সরকারের গত চার মাসে কোনো ব্যাংক লুটের ঘটনা ঘটেনি। তার ভাষ্য, বিগত ১৭ বছরের তুলনায় দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকারের অবস্থান ভিন্ন।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী উল্লেখ করে পার্থ বলেন, এতে ৪১ লাখ পরিবারকে সহায়তা, শারীরিক প্রতিবন্ধীদের ব্যবহৃত সরঞ্জামে কর কমানো, নতুন উদ্যোক্তাদের সহায়তা এবং ক্যানসার, হৃদরোগ ও চক্ষু চিকিৎসাসংশ্লিষ্ট ওষুধের দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতির কারণে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত চার মাসে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি বলে তার দাবি।

পার্থ দেশে জাকাতভিত্তিক অর্থনীতি শক্তিশালী করারও প্রস্তাব দেন। তিনি বলেন, জাকাতগ্রহীতাদের একটি জাতীয় তথ্যভান্ডার তৈরি করা হলে প্রবাসীরাও সহজে জাকাত দিতে পারবেন। পাশাপাশি জাকাত দাতা ও গ্রহীতাদের সংযুক্ত করতে একটি বিশেষ টেলিভিশন চ্যানেল চালুরও প্রস্তাব দেন।

তিনি ইসলামি ব্যাংকিং সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং ভোলার উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। ভোলা-বরিশাল সেতু, বিমানবন্দর ও অন্যান্য অবকাঠামো নির্মাণের দাবি জানিয়ে তিনি বলেন, ভোলাকে দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর সফরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: ফখরুল
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান
সংসদে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা