• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পরমাণু স্থাপনায় প্রবেশাধিকার নিয়ে কঠোর অবস্থানে ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ২ জুলাই ২০২৬, ১০:২১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের হামলার শিকার ফোরডো ফুয়েল সমৃদ্ধকরণ কেন্দ্র, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা এবং ইসফাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রে আইএইএ পরিদর্শকদের প্রবেশ বা পরিদর্শনের কোনো অনুমতি নেই।

তিনি জানান, বর্তমানে আইএইএর পরিদর্শকদের প্রবেশাধিকার কেবল দুটি স্থাপনায় সীমাবদ্ধ—বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং তেহরান গবেষণা চুল্লি।

গালিবাফ আরও বলেন, এসব স্থাপনায় আইএইএর প্রবেশ নিষিদ্ধ করতে ইরানের পার্লামেন্ট ইতোমধ্যে একটি আইন পাস করেছে। পাশাপাশি এ বিষয়ে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুমোদন করেছে।

এর আগে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছিলেন, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আওতায় সংস্থাটির পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করে পরিদর্শন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই তারা সেখানে প্রবেশের সুযোগ পাবেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আয়াতুল্লাহ আলি খামেনি
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
খামেনির জানাজা ও দাফন উপলক্ষে দেশজুড়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ছবি: সংগৃহীত
৯০ দেশের প্রতিনিধি খামেনির শেষ বিদায়ে যোগ দেবেন
সদ্যজাত শিশু
জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ, মা-বাবারা পাচ্ছেন বেতনসহ ছুটি