মাহফুজ আলমের ‘অলটারনেটিভস’-এ যুক্ত হলেন ৬২ নতুন সদস্য

দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ধারণ এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’ নতুন সদস্য তালিকা প্রকাশ করেছে।
রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যায়ে দেশের বিভিন্ন জেলা ও শহর থেকে ৬২ জন নতুন সদস্য প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণদের অংশগ্রহণের মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে ‘অলটারনেটিভস’। পাশাপাশি জুলাইয়ের ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে দায়িত্বশীল ও মানবিক বাংলাদেশ নির্মাণে ছাত্র ও নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশিত সদস্য তালিকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত হওয়া ৬২ জনের নাম রয়েছে। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন— অসীম দে, আবদুল হালিম বিন ইউসুফ, আবির হোসাইন বাবু, আলমগীর মাসুদ, আলিফ ইবনে কবির, আরমান হোসাইন, আরাফাত রহমান, ইমতিয়াজুর রহমান রিফাত, কাজী মারজানা জান্নাত, কে এম ধ্রুব, তানভিরুল ইসলাম সৌরভ, মেহেদী হাসান দূর্জয়, মুন্নী চৌধুরী, সুরাইয়া এনাম, শাহরিয়ার ফেরদৌস, শাখাওয়াত আমিন ও হেদায়েতুল ইসলাম অপুসহ আরও অনেকে।
‘অলটারনেটিভস’-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তের তরুণ, শিক্ষার্থী ও নাগরিকদের সম্পৃক্ত করে একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য