• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিবির ছাড়লেন সাদিক কায়েম, যোগ দিচ্ছেন জামায়াতে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ বাহরাইনের

জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

বিনোদন ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৫:২৯ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং ‘জুরাসিক পার্ক’ চলচ্চিত্রের তারকা স্যাম নিল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউজিল্যান্ডে বেড়ে ওঠা স্যাম নিল কয়েক দশক ধরে চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ ছিলেন। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’-এ জীবাশ্মবিদ ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরে ‘জুরাসিক পার্ক–৩’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’-এও একই চরিত্রে অভিনয় করেন।

শুধু ‘জুরাসিক’ সিরিজই নয়, ‘দ্য পিয়ানো’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ইভেন্ট হরাইজন’ এবং ‘পসেশন’-সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের বহুমাত্রিক অভিনয়শৈলীর পরিচয় দেন।

ছোট পর্দাতেও স্যাম নিল ছিলেন সমান জনপ্রিয়। বিবিসির ঐতিহাসিক ধারাবাহিক ‘পিকি ব্লাইন্ডার্স’-এ মেজর চেস্টার ক্যাম্পবেল চরিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।

অভিনয়জীবনে তিনি গোল্ডেন গ্লোব, এমি এবং একাধিক আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ- তিন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি।

স্যাম নিলের মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এক পর্দায় দেখা যাবে রণবীর সিং ও ববি দেওলকে
ছবি: সংগৃহীত
৩.৫০ কোটি রুপিতে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান
ছবি: সংগৃহীত
বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান পড়শীর