• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুই বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জুলাই ২০২৬, ১১:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। কুয়ালালামপুর সেশনস কোর্টে বিচারাধীন মামলায় তাদের উপস্থিতি নিশ্চিত করতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এমএসিসি জানায়, মামলাটি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৯-এর ধারা ১৬(এ)(বি) অনুযায়ী দায়ের করা হয়েছে। এই ধারায় ঘুষ বা অবৈধ সুবিধা গ্রহণ ও প্রদানের অভিযোগের বিচার করা হয়।

কমিশন জানায়, মামলার প্রথম রাষ্ট্রপক্ষের সাক্ষী ফারদিন মাহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সর্বশেষ পরিচিত ঠিকানা ছিল কুয়ালালামপুরের জালান মুনশি আবদুল্লাহ এলাকার মেনারা সিটি ওয়ান ভবনের একটি ফ্ল্যাট। ওই ঠিকানায় একাধিকবার খোঁজ নেওয়া হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

একই মামলায় মো. সুমন হোসেন নামের আরেক বাংলাদেশিকেও খুঁজছে এমএসিসি। তার সর্বশেষ পরিচিত ঠিকানা ছিল কুয়ালালামপুরের রেসিডেনসি পানদানমাস আবাসিক ভবন।

এমএসিসি জানিয়েছে, দুই বাংলাদেশিকে ১৩ ও ১৪ জুলাই, ৩, ৪, ১০, ১১, ১২, ১৩, ১৭, ১৮ ও ১৯ আগস্ট, এবং ৩ সেপ্টেম্বর ২০২৬ কুয়ালালামপুর সেশনস কোর্টে হাজির হতে হবে। বিচারকাজে তাদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ হওয়ায় নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ফারদিন মাহি বা মো. সুমন হোসেনের অবস্থান সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে তা তদন্ত কর্মকর্তাকে জানানোর আহ্বান জানিয়েছে এমএসিসি।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, মামলার বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় সাক্ষীদের আদালতে হাজির করতে এমএসিসি অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছে।

ভিওডি বাংলা/আরআর/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সম্প্রতি ভারতে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং দুই জনের মৃত্যু হয়েছে। । ছবি: সংগৃহীত
ভারতে ফের করোনা শনাক্ত
ছবি:সংগৃহীত
ইরানকে নেতানিয়াহু 'হামলা হলে পাল্টা আঘাত অনিবার্য'
ছবি: সংগৃহীত
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যে বার্তা দিলো ভারত